ডিসি সম্মেলন শুরু ৩ মে

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৫:৫২ পিএম
ডিসি সম্মেলন শুরু ৩ মে

আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

ডিসি সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে স্মারকে বলা হয়েছে, আগামী ৩-৬ মে চার দিনব্যাপী জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩ মে সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে বলা হয়, জেলাপ্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব/সচিব বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কার্যালয়-সম্পর্কিত অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রতিবছর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডিসি ও কমিশনারদের নিয়ে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলনের তত্ত্বাবধান করে।

এ সম্মেলনে মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে