শেরপুরে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৭:২৬ পিএম
শেরপুরে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শেরপুরে ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে (আমিনুল ইসলাম বাদশা) বহিষ্কার করা হয়েছিল। পরে আপনার করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৮ মার্চ  বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে