বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ শাখা আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ৮ মার্চ বিকেলে সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মেলান্দহ জামাতের সভাপতি ইদ্রিস আলী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা জামাতের সেক্রেটারি এড. আ: আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, জামাত নেতা শরাফত আলী ফারাজী, কাজী মোহাম্মদ আলী, মাও. শফিকুল ইসলাম প্রমুখ।