হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০১:২২ পিএম
হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

হবিগঞ্জের মাাধবপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়-গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর এলাকায় জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, ভারত থেকে মাদক পাচারকারীরা মদগুলো এনে সেখানে লুকিয়ে রেখেছিল।

অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। চোরাকারবারীরা সুবিধাজনক সময়ে এগুলো সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে সেখানে রেখে যায় বলে জানা গেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে