নওগাঁর পোরশায় অগ্নিকান্ডে আধাপাকা টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া দুই আদিবাসী পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এ সহায়তা দেওয়া হয়। গত ২৪ ফ্রেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার কামারধা গ্রামের আদিবাসী বিটন ও লিটন নামে দুই ভাইয়ের দুইটি আধাপাকা টিনশেড বাড়ি বিদ্যুৎ এর শর্টসার্কিটে সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে বিটন ও লিটনের স্ত্রীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, চারটি কম্বল এবং দুই প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক উপস্থিত ছিলেন।