মঙ্গলবার (১০ মার্চ) যশোর জয়তী সোসাইটিতে যশোর জেলা ইসলামিক স্টাডিজ ফোরাম আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর জেলা ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি ডঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি মারুফুর রহমান শেখ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ ও জেলা ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস উদ্দীন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখছেন যশোর জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি আবুল হাশিম রেজা, ডঃ আবুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপশহর কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম।