বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইটি পেশাজীবী ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম। প্রযুক্তি খাতে তাঁর দক্ষতা, মেধা ও দীর্ঘ অভিজ্ঞতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর অর্পিত হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে একজন দক্ষ পেশাজীবী হিসেবে কাজ করছেন। তিনি খড়মরপ ঝড়ভঃধিৎব খরসরঃবফ-এ খবধফ ঝুংঃবস ঙঢ়বৎধঃরড়হং পদে দায়িত্ব পালন করছেন। প্রযুক্তিগত উৎকর্ষতায় তিনি ঙৎধপষব ঙঈচ, ঙঈও, জঐঈঊ এবং উবাঙঢ়ং-এ সার্টিফাইড একজন বিশেষজ্ঞ।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি ঊ৩ ঝযড়ঢ় ও ঊ৩ ওহহড়াধঃরড়হং খঃফ.-এর ঈঊঙ এবং ঝড়ঁষ ইৎরফমব ঐড়ষফরহম-এর গধহধমরহম চধৎঃহবৎ হিসেবে দায়িত্ব পালন করছেন। আধুনিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তিনি ডিজিটাল সমাধান ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি চাঁদপাশা সমিতি, ঢাকা-এর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তা ও দূরদর্শী নেতৃত্ব সমিতির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।