রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন- চারঘাটের ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. শাকিল (৩১) ও শিমুলিয়া গ্রামের রাজু আহমেদ (৪২)। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।