শেরপুরে ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৩:৩৭ পিএম
শেরপুরে ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে ডিজেল ও পেট্রোল ওজনে কম দেওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। তিনি বলেন, ডিজেল-পেট্রোল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া সিফাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবংভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর মোদক পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে রিয়াজুল ইসলামের ছেলে ফাহিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বিএসটিআই ময়মনসিংহের সহকারী পরিচালক সানোয়ার হোসেন, শ্রীবরদী থানার এসআই আনাস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ পুলিশ, আনসার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে