ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ভাতা ও বোনাসের দাবীতে মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় চরম দুর্ভোগের পড়ে যাত্রী সাধারন। ঘটনাটি ১১মার্চ সকাল টায় ১১ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শের্ফাড পোষাক করখানার সামনে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য প্রথমে অনুরোধ করেন কিন্ত শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে রাজি হয়নি। পরে দুপুর ২ টার দিকে সেনাবাহিনী,পুলিশ লাঠি শ্রমিকদের উপর লাঠি চার্চ করে। এতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলা ও পাল্টা হামলার ঘটনাঘটে। পরে স্থানীয় প্র্রসাশন কারখানর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ১২ তারিখ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সুইং সেকশনের কর্মী লিপি আক্তার জানায়,ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর আগেও আন্দোলন করে তাদের বকেয়া বেতন নিতে হয়েছে। ঈদ সামনে, কেনাকাটার বিষয় আছে। বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। তাই তারা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে। শিল্প পুলিশের এ,এসপি গোপীনাথ কানজিলাল জানান,শের্ফাড কারখানায় বেতন বোনাসের দাবীতে গত ৩ মার্চ শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছিল। ওই সময় কারখানার জিএম,মোকলেচুর রহমান মার্চে ১০ মার্চ তারিখ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্ত গতকাল ১০মার্চ বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা আবার রাস্তায় নেমেছে। কারখানার মালিকের সাথে কথা বলে আগামীকাল বেতন দেয়ার সিন্দান্ত হয়েছে। শ্রমিকরা তাদের আনন্দোলন তুলে নিয়েছেন।