জুলাইকে সন্মান করতে হবে, ২৪ না থাকলে ২৬ থাকবে না: জামায়াত আমির

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:৪৯ পিএম
জুলাইকে সন্মান করতে হবে, ২৪ না থাকলে ২৬ থাকবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ বুধবার দুপুর ৩ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে বললেন, জুলাইকে সন্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, নাহলে ২৬ এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬- এ জাতির জন্য কোনও সুখকর হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।

‘দেশ ও জাতির জন্য বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কি হবে তার জনই আমরা বসেছিলাম। আমরা আজ সকল সদস্যের পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ গঠনে অর্থবহ ভূমিকা পালন করুক। যিনি স্পিকার থাকবেন, বিরোধী দলকে যথেষ্ট সুবিধা দিবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে’-উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এবার দুটি নির্বাচন হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে ২ টি নির্বাচন আমরা মেনে নিয়েছি। অর্ডিন্যান্স কে সম্মান করে আমরা দুই জায়গায় শপথ নিয়েছি। দু:খের বিষয় হল সরকারি দল এখনো সংবিধান সিংস্কারের শপথ নেয়নি।

‘আমরা চাই যে ৪ টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে