রাজশাহীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৬:৫৫ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৬:৫৫ পিএম
রাজশাহীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) নগর ভবনে নিজ দপ্তরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাসিক প্রশাসক ও  বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এবার রাসিকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জনকে, কলেজ পর্যায়ে ৪৪ জনকে, মাধ্যমিক পর্যায়ে ২৪ জনকে ও প্রাথমিক পর্যায়ের ৩১ জনসহ ১৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাথমিক পর্যায়ে ২ হাজার টাকা করে পান শিক্ষার্থীরা। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে