ভোলার দৌলতখান উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ইফতার মাহফিল দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বুধবার দৌলতখান উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে শিক্ষক সমিতির আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রমজানের তাৎপর্য তুলে ধরে ইফতার মাহফিলে ভার্চুয়াল বক্তব্য রাখেন, ভোলা ২ আসনের এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানে মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ এবং মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত করেন।