বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ২ ব্যবসায়ীর জরিমানা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ১১:৫০ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১১:৫০ পিএম
বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ২ ব্যবসায়ীর জরিমানা

রাজশাহীর বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ২ জন ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাম্মী আক্তার এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে মনিগ্রাম বাজারের মেসার্স রিয়াজ ওয়েল সেন্টারে ১৫ হাজার টাকা এবং বাঘা পুরাতন বাসস্ট্যান্ডে মেসার্স এমএস ট্রেডার্সকে ১০ হাজার টাকা হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে