নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউপির ২ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক চালকের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহসিয়া তাবাসসুম। এসময় অভিযানের টের পেয়ে মাটি ব্যবসায়ীরা ভ্যাকু মেশিন পেলে রেখে পালিয়ে যায়। জানাগেছে দীর্ঘ দিন থেকে একটি সংবদ্ধ চক্র নবীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বিচারে ফসলী জমিনের টপ সয়েল কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিলে। নানা ভাবে তাদের নিক্রিয় করার চেষ্টা করে ব্যার্থ হয়ে এলাকাবাসী নির্বাহী অফিসারে নিকট লিখিত অভিযোগ দায়ের করে। এরপর বৃহস্পতিবার গভীর রাতে নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে উপজেলার নবীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফসলী জমি থেকে মাটি কাটা বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় ইউএনও এর অভিযানের টের পেয়ে ভ্যেকু মেশিন রেখে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান। অপরদিকে, সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক লাইসেন্স ও ফিটনেস ব্যতীত পরিবেশ দূষণকারী গাড়ি চালানোর অপরাধে চালকের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয় ও চালককে নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন নির্বাহী অফিসার।