টেলি অভিনেতার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন!

এফএনএস বিনোদন:
| আপডেট: ১২ মার্চ, ২০২৬, ০২:২৯ পিএম | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০২:২৯ পিএম
টেলি অভিনেতার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন!

প্রেমের কোনো শেষ নেই, এমনকি বয়সও নেই- কথাটি বার বার প্রমাণ করে দিচ্ছেন বলিউডের আইটেম কুইন মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কিছুদিন একা থাকলেও ধীরে ধীরে নিজেকে পাল্টাতে থাকেনে এই তারকা। প্রকাশ্যে একাধিক অল্প বয়সী যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছেন তিনি। 

কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় মালাইকা অরোরার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে ইটালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যায় তাকে। নেটাগরিকের একাংশের দাবি, ১৪ ফেব্রুয়ারি ভালোবসা দিবসে নতুন প্রেমিক হর্ষ মেটার সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মলাইকা। 

এই ঘটনার দিনকয়েক কাটতে না কাটতেই মালাইকাকে দেখা গেল অন্য এক পুরুষের সঙ্গে। সম্প্রতি মলাইকার নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে একটি নাইট ক্লাবের আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন মালাইকা এবং তিনি হর্ষ নন। অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাকে। মালাইকাকে জড়িয়ে এই পুরুষ হলেন ‘স্প্লিট্সভিলা’ রিয়েলিটি শো-খ্যাত সৌরভ বেদী। তার সঙ্গেই এর পরে মালাইকার প্রেমের গুঞ্জন ছড়ায়। 

সৌরভের বয়স ২৭-২৮ বছরের আশেপাশে বলে শোনা যায়। রিয়েলিটি শো ছাড়াও তাকে ‘চাঁদ জলনে লগা’ নামে একটি ধারাবাহিকে দেখা গেছে। হর্ষের মতো সৌরভের সঙ্গেও মালাইকার বয়সের ব্যবধান অনেকটাই। কিন্তু এ প্রসঙ্গে এতদিন কেউই তারা মুখ খোলেননি। 

অবশেষে সৌরভ জানালেন, এমন গুঞ্জনে তিনি আহত। সৌরভ বলেন, ‘আমার মেন্টর ডেলনাজ ডারুওয়ালার খুব ভাল বন্ধু মলাইকা। তার মাধ্যমেই একটি পার্টিতে মালাইকার সঙ্গে আলাপ হয়। এর পরে বন্ধুত্ব হয়। এর আগেও মলাইকার সঙ্গে আমি ছবি দিয়েছি। তখন লোকে আমাকে চিনত না, এখন লোকে চিনতে পেরেছে। তাতেই যে ভাবে গোটা বিষয়টা সাজানো হচ্ছে তাতে আমি আহত। আমরা একে অপরের খুব ভাল বন্ধু। আর কিছু না।’

আপনার জেলার সংবাদ পড়তে