স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম
স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
ছবি, সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন। 

এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু ঢাকা পোস্টকে বলেন, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

তারা সকাল সাড়ে ১০টার আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন এবং ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে