নাসিরনগর বাজার ইজারামুক্ত ঘোষণায়

প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম
প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাজার ইজারামুক্ত ঘোষণা করে স্থানীয় সংসদ সদস্য  এম এ হান্নান প্রশংসায় ভাসছেন। গত ৯ মার্চ ২০২৬ বিকেলে নাসিরনগর বাজার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দিয়ে বলেন,ইজারামুক্ত হলে  সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। ইতিমধ্যে উপজেলার সকল হাট বাজার ইজারার জন্য টেন্ডার নোটিশ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। কিন্তু নাসিরনগর সদর বাজারের সিডিউল  স্থগিত করে নাসিরনগর বাজারের খাজনা ফ্রি ঘোষণা করলেন নব নির্বাচিত এম পি এম এ হান্নান । সোমবার বিকেলে নাসিরনগর বাজার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি বলেন নাসিরনগর বাজার ইজারা পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই সদর বাজারকে ইজারামুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখন থেকে নাসিরনগর সদর বাজারে খাজনা আদায়ের ইজারা দেয়া হবে না।তিনি জানান, সরকার নির্ধারিত যে পরিমাণ অর্থ ইজারা বাবদ আদায় হয়,তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন। তাছাড়া বাজারকে ব্যবসাবান্ধব ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার ওপর গুরুত্ব দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসন থেকে ধানের শীষ নিয়ে প্রথমবারের মতো জয়ী সংসদ সদস্য এম এ হান্নানের এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে  ভাইরাল হওয়ার পর ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা বলছেন,জনপ্রতিনিধিদের এমন মানসিকতাই থাকা দরকার। ফেসবুকের পাশাপাশি উপজেলায় জনগনের কাছেও  ব্যাপক প্রশংসায় ভাসছেন। স্থানীয় ব্যবসায়ীরা তারঁ এই প্রশংসনীয় উদ্েযাগকে স্বাগত জানিয়েছেন। মোহাম্মদ বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন,থানার অফিসার ইনর্চাজ শাহীনুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বাজার কমিটির সদস্য,স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে