দৌলতপুরে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল সাত্তার আর নেই

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৩ মার্চ, ২০২৬, ০৩:৪৫ পিএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৩:৪৫ পিএম
দৌলতপুরে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল সাত্তার আর নেই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃফজলুর রহমানের বড় ভাই দৌলতপুর উপজেলা বাজার নিবাসী বিশিষ্ট সমাজ সেবক  দৌলতপুর ইটভাটা বালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল সাত্তার (৭০) হৃদরোগ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার সিএমএইচ  হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.... রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী  রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত দৌলতপুরের সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা গভীর শোক প্রকাশ করে  আলহাজ্ব আব্দুস সাত্তার এর পরিবারবর্গের প্রতি করেছে সমবেদনা জ্ঞাপন করেছেন।এদিকে দৌলতপুরের স্বরুপপুর নিজ বাসভবন সংলগ্ন ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার বাদ জোহর আলাহাজ আব্দুল সাত্তারের নামাজে জানাজার শেষে স্বরুপপুর ইটভাটা সংলগ্ন  পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এতে দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির অন্যতম নেতা শামীম রেজা মোল্লা,উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশেরআলী( সবুজ)সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে