ঈদুল ফিতর উপলক্ষে

উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৬:৪৫ পিএম
উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের মনিবাজারে সংগঠনটির কার্যালয় থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম জাহাঙ্গীর রতন বলেন, উজ্জীবন পদ্মার পাড় মূলত একটি অরাজনৈতিক ও স্বাস্থ্যসচেতনমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি রাজশাহী মহানগরের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করার পাশাপাশি সাধ্যমতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্য থেকেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল। আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উজ্জীবন পদ্মার পাড়ের নির্বাহী সদস্য ড. এনায়েত আলী প্রামানিক।
আপনার জেলার সংবাদ পড়তে