কপিলমুনি মসজিদে সুদ মুক্ত ঋণ প্রকল্পের উদ্বোধন

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৬:৪৭ পিএম
কপিলমুনি মসজিদে সুদ মুক্ত ঋণ প্রকল্পের উদ্বোধন

খুলনার পাইকগাছায় কপিলমুনি কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদে সুদ মুক্ত ঋণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মসজিদের সহ সম্পাদক এইচএম শফিউল ইসলাম, সদস্য শেখ মহিনুর ইসলাম তাদের মৃত পিতা মাতার কল্যাণে ১০/১০--২০ হাজার টাকা প্রদান করেন এ সুদমুক্ত প্রকল্পে। শুক্রবার জুম্মার দিনে খতিব মুফতি মাওঃ আব্দুল হান্নানের দিকনিদের্শনায় এ সুদ মুক্ত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য বাজার কেন্দ্রিক মসজিদের আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা সুদ মুক্ত ব্যবসা করতে পারে সে লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক ডাক্তার জিএম আজমল হোসেন। সহসভাপতি হাজী শেখ ইউনুস আলী বলেন, আমরা মূলত অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিনা সুদে ২/৩ মাসের জন্য টাকা প্রদান করা হবে। যাতে সুদ থেকে তারা মুক্ত থাকেন।এ ব্যপারে স্থানীয়দের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে