রূপসায় কাচ্চু এর সহধর্মিণীর মাগফিরাত কামনা করে দোয়া

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:১৬ পিএম
রূপসায় কাচ্চু এর সহধর্মিণীর মাগফিরাত কামনা করে দোয়া

আমগুড়িয়া দরবার শরীফ (ভারত) রূপসা খানকা-এ চিস্তিয়া দরবার শরীফের প্রধান খলিফা শাহ সুফি সৈয়দ সফিউর রহমান চিস্তি (কাচ্চু) এর সহধর্মিণী নারগিস সুলতানার মাগফিরাত কামনা করে দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী গ্রামের মরহুমার নিজ পুরাতন বাসভবনে এ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশদ আলোচনা করেন এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা আবদুল মাবুদ। এ-সময় উপস্থিত ছিলেন, মাওলানা হুসাইন আহমেদ, মাদ্রাসা সুপার মো. খবির উদ্দিন, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মুফতি দিদারুল ইসলাম, অ্যাডভোকেট শেখ মো.নজরুল ইসলাম, ডা. মোসলেউদ্দিন, জাহাঙ্গীর হোসেন মুকুল, লাভলু সরদার, মো. আবু বক্কার, মো. হাফিজুর রহমান, সাইদুর রহমান সেলিম, মোস্তাফিজুর রহমান ডালিম, আলহাজ্ব ইব্রাহিম শেখ, শেখ রয়েল আজম, শাহজামান প্রিন্স, সৈয়দ নাসির হোসেন সজল, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, ইব্রাহিম শেখ ইব্রাহিম, ইস্রাইল শেখ, কামরুল হাসান, ডা. কবিরুজ্জামান, আব্দুস সালাম, সাব্বির শেখ, ইদ্রিস শেখসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে