নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে লালপুরের শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস। এই মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সাবেক সেক্রেটারি মাওলানা সাজ্জাদুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম এবং সদর ইউনিয়ন আমির কামরুজ্জামান চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম, বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দসহ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।