নিসচার উপজেলা কমিটির ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
নিসচার উপজেলা কমিটির ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

নিসচার সদর উপজেলা কমিটির ইফতার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  শুক্রবার জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার সদর উপজেলার আহবায়ক মো. মোবারক হোসেন সুমন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ট্রাফিক পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু. আ. লতিফ,কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  সিনিঃ মহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু,নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সভাপতি মুহাম্মদ ফিরোজ উদ্দিন ভূঞা, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, নিসচার সদর উপজেলার আহবায়ক মো. মোবারক হোসেন সুমন,সদস্য সচিব মামুন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন নিসচার ধর্ম বিষয়ক সম্পাদক  মাও হুমায়ুন কবীর মিল্লাতী। পরে নিসচার সদর উপজেলার আহবায়ক মো. মোবারক হোসেন সুমন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার তাঁকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।  এসময় নিসচার জেলা ও সদর উপজেলা কমিটির সদস্যগণ ও দায়িত্বশীলগণ  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে