ভাঙ্গুড়ায় রোজাদারদের সম্মানে যুবদল নেতার ইফতার

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৪ পিএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৪ পিএম
ভাঙ্গুড়ায় রোজাদারদের সম্মানে যুবদল নেতার ইফতার

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন এর আয়োজন করেন। বৃহস্পতিবার ( ১৩ মার্চ ) পৌর শহরের কালিবাড়ী এলাকায় এই ইফতার মাহফিল হয়।  ইফতার মাহফিলে পৌর বিএনপির বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদেরসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ।

আপনার জেলার সংবাদ পড়তে