ফুলবাড়ীতে বাপুসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ১৩ মার্চ, ২০২৬, ১১:৫৬ পিএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১১:৫৬ পিএম
ফুলবাড়ীতে বাপুসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি বাপুস কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার অয়োজনে ফুলবাড়ী উপজেলা শহরের গফুর মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বাপুস-এর সভাপতি জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাপুস কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক আল আমিন, বিশেষ অতিথি বাপুস লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক শামসুজ্জামান বাবলু, পুস্তক প্রকাশনী পপি লাইব্রেরীর বিভাগীয় ম্যানেজার  মোশারফ হোসেন পেয়ারা।

এছাড়াও বাপুস এর জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বাপুস-এর সাধারন সম্পাদক কলেজ শিক্ষক আব্দুর রশিদ। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বই ব্যবসায়ী, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ।  ইফতার পূর্ব-ইসলাম ধর্মীয় আলোচনা ও পরে দোয়া পরিচালনা করেন উপজেলা বাপুস-এর কোষাধ্যক্ষ তামিম লাইব্রেরীর কর্ণধার আবুল বাশার।

আপনার জেলার সংবাদ পড়তে