বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৪ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম
বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ এ.কে.এম আনিসুজ্জামান নান্নু। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে শুক্রবার (১৩ মার্চ) ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তার প্রয়াত বাবা আলহাজ মৌলভী আবুল হাসেম ও মাতা মরহুমা আলহাজ আনোয়ারা বেগমের  রুহের মাগফেরাত কামনা এবং তার স্ত্রী,  সন্তান,  আত্মীয়-স্বজন এবং বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া-মোনাজাত করা হয়েছে। ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মানিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবাহান রাড়ী, বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা  মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এইচ.এম মিজানুর রহমান, দেহেরগতী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. শামসুল হক জম্মাদার, চাঁদপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহআলম, আগরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক  অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম জালাল আহমেদ, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. এবায়েদুল হক শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, কারসা ফাউন্ডেশনের বরিশাল জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম ইকবাল, জাতীয়তাবাদী  ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আদনান আলম খান বাবু, সমাজ সেবক আলমগীর মৃধা, বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ। ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আগে আসর বাদ বাবুগঞ্জ  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সংস্কার উন্নয়ন কাজের জন্য নগদ এক লাখ টাকা মুক্তিযোদ্ধা নেতাদের হাতে তুলে দিয়েছেন ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ এ.কে.এম আনিসুজ্জামান নান্নু।

আপনার জেলার সংবাদ পড়তে