বরিশালে সাংবাদিকের আয়োজনে ইফতার মাহফিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১০:৫৮ এএম
বরিশালে সাংবাদিকের আয়োজনে ইফতার মাহফিল

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া, মাতা কহিনুর বেগম ও সদ্য প্রয়াত বোন বিউটি হকের রূহের মাগফেরাত কামনায় দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদে কোরআনখানি, আছর বাদ কবর জিয়ারত ও ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া-মাহফিলে সাংবাদিকের বড় ভাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, গৌরনদী প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এইচএম খাইরুল ইসলাম, কাজী আল আমিন, বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফারুক হাসান, রাজিব হোসেন তারিম, সোলায়মান তুহিন, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাজী রনি, সাংবাদিক সৌরভ হোসেন, রনি মোল্লা, সৈয়দ সাকিবুল্লাহ বেলাল, সিফাত হোসেন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ি বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইশা ফরাজী।

আপনার জেলার সংবাদ পড়তে