আজ হিলিতে আসছেন সমাজকল্যাণ মন্ত্রী: জাহিদ হোসেন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ১৪ মার্চ, ২০২৬, ১১:২৪ এএম | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:২৪ এএম
আজ হিলিতে আসছেন সমাজকল্যাণ মন্ত্রী: জাহিদ হোসেন

জাতীয় সমাজকল্যাণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও হুইল চেয়ার বিতরণ এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ  নির্বাচনি এলাকা হাকিমপুরে আজ আসছেন  দিনাজপুর-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। 

অনুদান ও হুইল চেয়ার বিতরণ বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওত হোসেন শিল্পী।  সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের সফর সময়সূচি মোতাবেক আজ সকাল দশটায় নিজ বাসভবন নবাবগঞ্জের মতিহারা গ্রামে গরীব দুস্ত ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।  এরপর আজ বিকেল চারটায় নবাবগঞ্জ থেকে হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জতীয় সমাজকল্যাণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও হুইল চেয়ার বিতরণ করবেন। একই দিন বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।  তাঁর আগমন উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে