কালিয়ায় পুলিশের অিভিযানে গ্রেফতার ৭

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৩:৫৯ পিএম
কালিয়ায় পুলিশের অিভিযানে গ্রেফতার ৭

নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে বিশেষচালিয়ে বিভিন্ন এলাকা থেকে জি,আর, ও সি,আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুর শেখ, সাকায়েত হোসেন, মন্টু মিয়া, শাহিদ আলী, ইনামুল হক, রিয়াদ শেখ ও শামীম শেখকে গ্রেফতার করে সকালে নড়াইল আদালতে প্রেরণ করেছেন। কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী জানান, আসন্ন ঈদুল ফিতরের আনন্দ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে