চাঁদপুরে

বাসি মাংস ও মেয়াদ উর্ত্তীর্ণ বাদাম পাওয়ায় ২ রেষ্টুরেন্টকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৪:৪১ পিএম
বাসি মাংস ও মেয়াদ উর্ত্তীর্ণ বাদাম পাওয়ায় ২ রেষ্টুরেন্টকে জরিমানা

বাসি পচা রান্না করা মাংস ও মেয়াদ উর্ত্তীর্ণ বাদাম ও মাওয়া সংরক্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁদপুরের আলোচিত দুই খাবার রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। ২৪ মার্চ শনিবার বিকালে এ জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তা। জানা যায়, চাঁদপুরের পৌর নিউমার্কেট ও জোড় পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিচ রান্না করা রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন কে ২০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিং কে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। তিনি জানান,জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় বাসী রান্না করা মাংস, মেয়াদ উত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি  টিম সার্বিক সহায়তা প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে