সেনবাগে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৪ মার্চ, ২০২৬, ১১:২৭ পিএম | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:২৭ পিএম
সেনবাগে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীর সেনবাগ উপজলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) গাজীরহাট হাই স্কুল  মাঠে ডমুরুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়খালী- ২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক)  আসনের টানান৬ বারের  নির্বাচিত সংসদ সদস্য  বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,  নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,  সেনবাগ উপজেলা বিএনপি'র আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী,  উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, ইফতার  ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক  সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদন ইলিয়াছ, সেনবাগ উপজেলা বিএনপি যুগ্ম  আহবায়ক ও ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,  সেনবাগ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফারুক বাবুল,  সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মির্জা মো.  মোস্তফা,  ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহ আলম,  আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে