ভালুকায় শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:৪৪ পিএম
ভালুকায় শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১

ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে বাঁশঝাড়ে ভিতর নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। পুলিশ ধর্ষক কিশোরকে আটক করেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ধর্ষিতা শিশু উপজেলার সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার কিশোর শিশুটিকে গাছ থেকে ফুল পেড়ে দেওয়ার কথা বলে পাশে নির্জন একটি বাঁশঝাড়ে ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাযানি হলে স্থানীয় একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়।  বিকালে ধর্ষিতা মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নূরুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক কিশোরকে আটক করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে