কালীগঞ্জে ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম
কালীগঞ্জে ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকা থেকে ৩২৪ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬)। রবিবার ভোর ৪ টার দিকে উপজেলার কাশিপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জেল্লাল হোসেন এর নিকট হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদকের চোরাচালান রোধে র‌্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৩২৪ বোতল ফেন্সিডিল আইনি প্রক্রিয়া অনুসরন করে জব্দ তালিকায় অর্ন্তভ’ক্ত করা হয়েছে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে ।

আপনার জেলার সংবাদ পড়তে