চাঁদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সুধী সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম
চাঁদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সুধী সমাবেশ

চাঁদপুর  মতলব উত্তর থানা কর্তৃক ছটাকী স্কুল মাঠে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ এ আয়োজন হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন জাবীর হাসনাইন সানীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর। এছাড়াও বিভিন্ন শ্রেণি, পেশা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মাদক ও কিশোর গ্যাং বিস্তার রোধে মতামত প্রদান করেন। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ রবিউল হাসান তাঁর বক্তব্যে  আশ্বস্ত করেন যে, মতলব উত্তর থানা পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করবে এবং মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পুলিশ, চাঁদপুরের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে