রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৪:৪৫ পিএম
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার

নওগাঁর রাণীনগর থেকে চুরি যাওয়া ভ্যান বগুড়ার দুপচাঁচিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময় স্থানীয়রা চুরির সাথে জরিত তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক খাঁন জানান,উপজেলার একডালা গ্রামের সিরাজুল ইসলামের একটি চার্জার ভ্যান শুক্রবার দুপুরে চুরি হয়ে যায়। এঘটনায় শনিবার রাতে সিরাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া সদর এলাকায় একটি দোকানের সামনে ভ্যানগাড়ী থেকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করছিল তিনজন। এতে স্থানীয়দের সন্দেহ হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের লালু প্রামানিকের ছেলে সোহেল রানা (২২),একই গ্রামের ভুট্র সরদারের ছেলে হৃদয় হোসেন (২০) এবং একই এলাকার চাঁপাপুর গ্রামের হাফিজারের ছেলে আল আমিন (৩৫) কে আটক করে। এর পর ভ্যান চুরির কথা শিকার করলে রাণীনগর থানায় সংবাদ দিয়ে রোববার সকালে পুলিশের হাতে তুলে দেয়া হয়।  রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ভ্যানচুরির ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকেই  রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতরা আর কোন চুরির সাথে জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে