আশাশুনিতে আপন বাংলা’র ইফতার ও আলোচনা সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম
আশাশুনিতে আপন বাংলা’র ইফতার ও আলোচনা সভা

আশাশুনিতে জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ‘আপন বাংলা’ পরিবারের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে আশাশুনি প্রতিবন্ধী ও এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউজ চ্যানেলের চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওঃ আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন। এছাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বর্তমান সভাপতি এস কে হাসান, সাবেক সভাপতি আহসান হাবীবসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল্লাহ। দেশ ও জাতির মঙ্গল কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী।

আপনার জেলার সংবাদ পড়তে