লাইলাতুল কদর উপলক্ষে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
লাইলাতুল কদর উপলক্ষে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান ভাই-বোনকে  আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন,লাইলাতুল কদর আল্লাহ তাআলার অসীম রহমত ও বরকতে পরিপূর্ণ এক মহিমান্বিত রাত। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারিম, আর মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই পবিত্র রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি- পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত আমাদের সবার ওপর বর্ষিত হোক এবং আমাদের প্রিয় দেশকে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিক।

আপনার জেলার সংবাদ পড়তে