মণিরামপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৮:১১ পিএম
মণিরামপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যশোরের মণিরামপুরে আরসিইউ (রুরাল কনসাসনেস ইউনিট) সংস্থার ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ঘুঘুরাইল চাতাল বাজারে আরসিইউ সংস্থার কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক ও সুজন সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও আয়োজিত বিতরণ কর্মসূচির শুভসূচনা করেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টু। আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন হালসা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ মোশাররফ হোসেন, আরসিইউ সংস্থার বিশেষ হিতৈষী আব্দুল্লাহ আলমামুন, মিডিয়া কর্মী হাবিবুর রহমান নয়ন, আরিফুর রহমান আরিফ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষবর্ষের ছাত্র তাসনিম আহমেদ ইমন, শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার দুঃস্থ অসহায়  ৩০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, তেল, লবন, সাবান, পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে