বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিকের একটা বিশাল সুনাম সারাবিশ্বে রয়েছে সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকান্ড জনগন জানতে পারে। তিনি আরও বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ দেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) আয়োজনে ইফতার ও দোয়া -মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রবিবার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি নিঙ্কুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ড. এসএম মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, এনপিপির আহবায়ক আবু সাঈদ মুসা, বাসদের জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, বার্তা সম্পাদক ফোরামের সভাপতি জিয়া শাহীন, সম্পাদক ও প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন প্রমুখ।