ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে পিএফজি ত্রিশাল শাখার আয়োজনে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রতি, নির্বাচন পরবর্তী বাস্তবতায় নাগরিকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি সদস্য কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে ও অধ্যাপক খবিরুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুছ ছালাম, অধ্যাপক কামরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের মাঠকর্মী আখতারুজ্জামান, পিএফজি সদস্য শামসুল হুদা, উপজেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা, সাধারন সম্পাদক নাজমা খাতুন, রুহুল আমিন বাদল, সাংবাদিক ফারুক আহমেদ, ছাত্র প্রতিনিধি জিহাদ চৌধুরী, কবি আরিফুল ইসলাম প্রমুখ।