নোয়াব কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফ'র অভিনন্দন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম
নোয়াব কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফ'র অভিনন্দন

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র নেতৃবৃন্দরা। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা নোয়াবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫৪ বছরের ঘুণে ধরা এ গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজাতে মালিক পক্ষ ও সাংবাদিক-প্রতিনিধিদের যৌথ উদ্যোগ নিতে হবে। নয়তো তলাণীতে ঠেকে যাওয়া গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে জাগিয়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনের এ তলানি ঠেকাতে সকলকে এগিয়ে আসারও আহবান জানান। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির। নোয়াবের নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, ২০২৬-২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটিতে মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) সম্পাদক  ডা. রমীজউদ্দীন চৌধুরী ও নাসিম মনজুর।

আপনার জেলার সংবাদ পড়তে