মতলবে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ইফতার মাহফিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ১১:৪৫ এএম
মতলবে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ইফতার মাহফিল

২৫ রমজান, রোববার (২৫ মার্চ) জাতীয় ছাত্রশক্তি মতলব দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময়  জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. এর জন্য দোয়া এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া করা হয়। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত নসিব করেন। এ আয়োজন অনুষ্ঠিত হয় মতলব পশু হাসপাতাল মোড়স্থ ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশক্তির ব্যানারের অন্যতম স্লোগান ছিল: “দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে।” আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন:সদস্য, এনসিপি, চাঁদপুর মোহাম্মদ হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মতলব দক্ষিণ উপজেলা আমির আব্দুর রশিদ পাটওয়ারী,মতলব দক্ষিণ মহিলা দলের সভাপতি  রেহানা আক্তার রানু। এছাড়াও  জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলা সদস্য সচিব সাকিব হোসাইন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সিয়াম পাটওয়ারী,সংগঠক  নোমান কাজীসহ এনসিপির ছাত্রশক্তি,বিএনপি'র ছাত্রদল, জামায়াতের ছাত্রশিবির নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠান সঞ্চালনা করেন: তাহমিদ হাসান আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, মতলব দক্ষিণ। দোয়া, ঐক্য, প্রতিবাদ ও পরিবর্তনের প্রত্যয়ে জাতীয় ছাত্রশক্তি মতলব দক্ষিণ ইনশাআল্লাহ এগিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে