রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায়দের যাকাতের চেক বিতরণ

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ১১:৫১ এএম
রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায়দের যাকাতের চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ১৬মার্চ সোমবার ইসলামী ফাউন্ডেশনের উদ্দ্যোগে সরকারিভাবে ১৯ জন দুঃস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ৯ হাজার ৩শত টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার ৭শ টাকার যাকায়াতের চেক বিতরণ করা হয়।  এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগতারা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আপনারা সে অর্থ কাজে লাগাবেন। যাকায়াত কমিটির সদস্য সচিব ও ইসলামী ফাউন্ডেশনের ফিল সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন,যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব। তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান ও ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,বিশিষ্ঠ্য ব্যাবসায়ী আব্দুল খালেক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে