কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০১:৩৩ পিএম
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক জানান, গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ব্যতিত একটি চক্র তফসিল জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে  মাটি কেটে বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা,  মহাজন ও বেকু চালককে  আটক করা হয়। তিনি বলেন, তফসিল  জমির ধরণ পরিবর্তন ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ অনুসারে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  পরিবেশ বিনষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে