শেরপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৪:১০ পিএম
শেরপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শেরপুর জেলা কমিটির উদ্যোগে শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে একটি র‌্যালি শহর প্রদখিল করে নিউমার্কেট গিয়ে শেষ হয়। এর আগে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, মজুদদারী  ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।   ক্যাব, শেরপুর জেলা কমিটির সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হাকিম বাবুল, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, সংস্কৃতিকর্মী তপন সারোয়ার,  জনউদ্যোগ আহ্বায়ক  মো. আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা  নিরু শামসুন্নাহার নীরা, শিক্ষক আবু তারেক, এস এম আবু হান্নান, আসাদুজ্জামান রুপম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে