পরিবেশ ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়। সেফ লাইফ এর সভাপতি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলী স্টার এর টাঙ্গাইল প্রতিনিধি ও সেফ লাইফ এর উপদেষ্টা মির্জা শাকিল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেফ লাইফ এর উপদেষ্টা অধ্যাপক তরুণ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেফ লাইফ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।