কচুয়ায় পবিত্র ঈদুল ফিতর-( ২০২৬) উপলক্ষে গরিব, দু:স্থ, অসহায় জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান এর সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা বিতরণ করেন বাগেরহাট -২ আসনের সাংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা আমি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, মোঃ শাকিল হোসেন, ময়নুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।উপজেলার মোট ১৪৩ জন গরীব,অসহায়, দু:স্থদের মাঝে ৩ লক্ষ টাকা বিতরণ করেন।