ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০জন কৃষক-কৃষানিদের নিয়ে ১৬মার্চ সোমবার আধুনিক প্রযুক্তি ব্যবহার ও দক্ষতা বাড়াতে পাটনার প্রকল্পের ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়নে প্রকল্পের সফলতা বাড়াতে সহোদর ব্লকে বাজেবকসা গ্রামে কৃষক সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর ৪একর জমিতে পাটনার প্রকল্পের আওতায় বি,ডাব্লু এম,আর আই-৩ জাতের গম আবাদে মাঠ পর্যায়ে টেকনোলজি ওরিয়েন্টশন সভায় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম। এসময় কৃষক মোবারক আলী গম আবাদে সফলতার উদ্যোগের কথা তুলে ধরেন। গম ক্ষেত ঘুরে দেখেন এবং অধুনিক পদ্ধতিতে গম চাষের বিভিন্ন কৌশল সর্ম্পকে ধারনা দেন। তিনি আরো বলেন- প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের ভাগ্য ও দেশের অর্থনীতি’র উন্নয়ন সম্ভব।