পত্নীতলায় কালবৈশাখির হানা, কাঁচা বাড়িঘর ও ফসলের ক্ষতি

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৩৫ পিএম
পত্নীতলায় কালবৈশাখির হানা, কাঁচা বাড়িঘর ও ফসলের ক্ষতি

নওগাঁর পত্নীতলায় রবিবার রাতে মৌসুমের প্রথম কালবৈশাখি ঝড় হানা দিয়েছে। ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে কাঁচা-ঘড়বাড়ি এবং ফসলের ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঝড়ের ঘটনায় নিহত বা আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। আগাম ঝড়ের কারণে মানুষ অপ্রস্তুত থাকায় ক্ষয়ক্ষতি বেশী হয়েছে বলে জানা গেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টা হতে শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপি ঝড় ও শিলাবৃষ্টি স্থায়ী হয়। এ সময় অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। পথিমধ্যে আটকা পড়ে যায় অনেক পথচারী। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ও ফসলের মাঠ ঘুরে ঝড়ের তান্ডব প্রত্যক্ষ করা গেছে। টিন শেডের অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। গম, ভুট্রা, পেপে, কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার পৌর সদর নজিপুর সরদার পাড়ার বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন এর মাটির দোতলার ছাদ উড়ে যাওয়ার তিনি পরিবার নিয়ে বর্তমানে ছাদ খোলা ঘরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সোমবার সকালে তিনি এই প্রতিবেদকে জানান, ঝড়ের সময় তাঁরা আতংকগ্রস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের নারী ও শিশুরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাৎক্ষনিক ঘর মেরামতের সামর্থ না থাকায় তিনি দুঃশ্চিন্তায় আছেন বলেও জানান। পত্নীতলা ফায়ার ষ্টেশন এর ষ্টেশন ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝড়ের কারণে উপজেলায় নিহত বা আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের কারণে তাদের ওয়ারলেস ্এ্যানটেনারটি ভেঙ্গে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে